বাংলাদেশি আরেক হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মৃত আবদুর রাজ্জাক (৭৫) রাজবাড়ী সদর জেলার আজগর আলীর ছেলে। তার পাসপোর্ট নম্বর- বিএন ০৬০৭০২৬। পিলগ্রিম নম্বর ০৫৯৮১৫৯।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মক্কা আল-মুকাররমায় আবদুর রাজ্জাক হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানান মক্কায় হাজীদের সেবায় কর্মরত কাউন্সেলর জহিরুল ইসলাম।
এ নিয়ে চলতি বছর মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়ালো তিনজন। এছাড়া গত বুধবার রাত ২টার দিকে মক্কা আল মুকাররমায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল জেলার মুলাদি থানার মো.ফরিদ উদ্দীন (৬১) এবং তার আগে খোন্দকার এ আর এম ইউসুফ নামে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
