২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোকদিবস: মক্কা আ. লীগের তিনদিনের কর্মসূচি

জাতীয় শোক দিবস পালনের জন্য মক্কা আওয়ামী পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যাতে তিনদিনের কর্মসূচির ঘোষণা  করা হয়েছে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 09:06 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মক্কার একটি হোটেলে মক্কা আওয়ামী পরিষদ- এর সভাপতি আবদুল মোতালেব মিয়ার সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় ওই সভাটি অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন- মক্কা আওয়ামী পরিষদের সহ-সভাপতি আবদুল কুদ্দুছ, সহ-সভাপতি আবদুল খালেক,সহ-সভাপতি দিদারুল আলম।

সভায় বক্তব্য দেন- সাংগঠনিক সম্পাদক মোহাম্মেদ হানিফ, দপ্তর সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন মজুমদার্, মক্কা নওজা শাখার প্রধান উপদেষ্টা মুজিবুল হক, মক্কা জাহের শাখার সভাপতি গোলামকিবরিয়া, জাহের কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, নোজা শাখা সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাইফুল, মহিদ্দিন, আবছারসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সভায় সর্বসম্মতিক্রমে মক্কা আওয়ামী পরিষদের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে তিনদিনের কর্মসূচি হাতে নেওয়া হয়।

এর মধ্যে রয়েছে- ১৫ অগাস্ট সকাল ৭টায় জেদ্দা কনস্যুলেটের উদ্দেশ্যে যাত্রা, ১৭ই অগাস্ট এশার নামাজের পর কোরআন খতম ও দোয়া মাহফিল এবং ১৮ অগাস্ট রাত ৯ টায় জাতীয় শোক দিবস পালন ও কাঙ্গালী ভোজ আয়োজন।

মতবিনিময় সভায় মক্কা আওয়ামী পরিষদের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!