২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শোকসভায় মনির হোসেন করনেলকে স্মরণ

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া জাপান প্রবাসী বাংলাদেশি মনির হোসেন করনেলের স্মরণে শোকসভা করেছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের সংগঠন এনআরবি বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন রিবেরু, টোকিও জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 07:44 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

মনির এনআরবি জাপানের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত ১৫ জুন তিনি মারা যান।

৩০ জুলাই টোকিওর কিতা ওয়ার্ডে ভিবিও হলে তার আত্মার মাগফেরাত কামনায় এনআরবি জাপান ওই শোকসভার আয়োজন করে ।

সভায় জাপানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক ও অণ্যান্য প্রায় সকল সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।

জাপানে মনির হোসেন করনেল বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও কর্ম জীবন নিয়ে বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন এনআরবি জাপান এর সভাপতি মোহাম্মদ শহিদুর রহমান খান হিরো।

কঠিন মনোবল, পরিশ্রমী ও সসব সময় হাস্যোজ্জ্বল মনির হোসেন করনেলের ঘনিষ্ঠ ব্যক্তিরা এতে স্মৃতিচারণ করেন। তাদের মধ্যে ছিলেন- কাজী মাহফুজুল হক লাল, সামছুল আলম ভুট্টো, নূর আলম, শেখ আলীমুজ্জামান, বি এম শাজাহান, ওয়াহিদ মোল্লা, কাজী ইনসান, মনি এমদাদ, মোহাম্মদ হারুনুর রশিদ সহ আরও অনেকে।

মরহুমের আত্মার মাগফেরাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু ছালেক।

পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মোহাসিন এবং সমাপ্তিতে সকলকে ধন্যবাদ জানান এনআরবি জাপানের সহ-সভাপতি নাবিউল্লা আসিফ।

অনুষ্ঠানে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব যোবায়েদ হোসেনও উপস্থিত ছিলেন।