সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মৃত মো.ফরিদ উদ্দীনের (৬১) বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়।
স্থানীয় সময় বুধাবার রাত ২টার দিকে মক্কা আল-মুকাররমায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরিদ উদ্দীন মারা যান বলে জানান মক্কায় হাজীদের সেবায় কর্মরত কাউন্সেলর মাকসুদুর রহমান।
মৃত ফরিদ উদ্দীনের পাসপোর্ট নম্বর- বিএম ০৯৫৩৫৫৫ এবং পিলগ্রিম নম্বর-০১৫২২১১।
এ নিয়ে চলতি বছর দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কা আল-মুকাররমায় খোন্দকার এ আর এম ইউসুফ নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছিলো।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
