কাতারে সঙ্গীতশিল্পী আব্দুল্লাহ আল মামুনের জন্মদিন উদযাপন
কাতারপ্রবাসী গীতিকার, সুরকার ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কাতারের প্রবাসী বাংলাদেশিরা।
১৯৫৯ সালের ৩১ জুলাই বাংলাদেশে জন্মগ্রহণকারী আব্দুল্লাহ আল মামুন আজও চিরসবুজ তরুণের মতো প্রাণবন্ত এবং উচ্ছ্বল।
কাতারের পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়ে কর্মরত এই গুণীব্যক্তি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর কাতার শাখার চেয়ারম্যান। জড়িয়ে আছেন বেশ কয়েকটি সামাজিক সংগঠনে।
আব্দুল্লাহ আল মামুন প্রবাসী গণমাধ্যম কর্মীদের বলেন, “আজ আমার পেইজবুকের ইনবক্স আর এসএমএসে ভরে গেছে শুভেচ্ছায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু কাজ আপনাদের জন্য করতে পারি।”
২০০৮ সাল থেকে তিনি কাতারে বাস করছেন।
