সিডনি প্রবাসীদের অনুষ্ঠান ‘সৃষ্টি সুখের উল্লাসে’
অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা ঈদ মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।
অনুষ্ঠানে ‘সৃষ্টি’র পক্ষে শিবলী আব্দুল্লাহ কমিউনিটির অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানান। সাংস্কৃতিক পর্বের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’পরিবেশিত হয়।
এছাড়াও গানের ফাঁকে গোলাম মোস্তফা, আসিফ ইকবাল, ফুয়াদ কবীর ওহাবিবুর রহমান কবিতা আবৃতি করেন।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল মিউচুয়াল হোমস, বাংলাকথাসহ বেশ কয়েকটি বাংলাদেশি মালিকানার প্রতিষ্ঠান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
