২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে মাদারীপুর অ্যাসোসিয়েশনের বনভোজন

সাত সাগর তের নদী পাড়ি দিয়ে দেশ হতে দেশান্তরে জীবিকা নির্বাহের জন্য মানুষ কত কিছুই না করে। কিন্তু দেশ ও দেশের মানুষকে ভুলে যায় না কেউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহসান হাবীব শিমুল, ইতালির মিলান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 05:33 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

তাই প্রবাসে বসে নিজেদের আনন্দ, ভালোবাসা আর মাতৃভূমির টানে গ্রীষ্মের এই ছুটির সময়ে প্রবাসীরা ব্যাকুল হয়ে যান সবাইকে নিয়ে আনন্দ করতে।

ইউরোপের অন্যতম দেশ ইতালির মিলানে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এখানে রয়েছে সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িকসহ বিভিন্ন ধরনের কমিউনিটি সংগঠন। তার মধ্যে অন্যতম ‘মাদারীপুর মডেল পৌরসভা অ্যাসোসিয়েশন’।

সংগঠনের সভাপতি বাবুল শরীফ ও সাধারণ সম্পাদক জসিম খলিফাসহ আ. রহমান, রিমন মোল্লা, শাহজালাল, রিপন খান, হুমায়ুন খানের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘প্রবাসী বাংলাদেশি মিলনমেলা’। একে অন্যের সঙ্গে আনন্দ ভাগ করতে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গান ও বনভোজনের। খেলার পর্বে নিজ মাতৃভূমির জাতীয় খেলা হা-ডু-ডুকে প্রবাসী জীবনেও তুলে ধরেন কর্তৃপক্ষ।

একের আনন্দ অন্যের জন্য, ঘুরতে গেলে নিজে ধন্য। তাইতো আয়োজন করা হয় বনভোজনের। ইতালির অন্যতম শহর রিমিনি রিসিওনে আড্রিয়াটিক সমুদ্র সৈকতে গা ভাসিয়ে অর্ধদিবস শেষে পরিবেশন করা হয় রকমারি খাবার। হাসি-আনন্দে উৎফুল্ল শিশু-কিশোরদের মিলনমেলা মনে করিয়ে দেয় প্রবাস জীবনে এক টুকরো বাংলাদেশ।

হাঁটি হাঁটি পা পা করে সময় যখন শেষ হতে চলছে মন তত ব্যাকুল হয়ে আছে নতুন কিছু দেখার জন্য। কর্তৃপক্ষের নির্দেশে সবাই আবার বাসে উঠছে, এবার অন্য দেশে। ইতালির পাশের ছোট্ট একটি দেশ ‘সান মারিনো’। আকারে ছোট হলেও পর্যটনের দিক থেকে অনেক বড়। আকাশচুম্বি পাহাড়ের উপর বাসা থেকে মনে হয় বিমানের সেলফির দৃশ্যের মতো কিছু একটা, দুনিয়ার প্রাকৃতিক দৃশ্য।

যতই ইচ্ছে হোক না কেন সময় ও স্রোতের মতো সবই গতানুগতিক। চলতে চলতে রাতের সৌন্দর্য উপভোগ করলাম আমরা। আবার আমাদের নিজ গন্তব্যে ফিরতে হবে। কারণ প্রবাস জীবনের স্লোগান হচ্ছে ‘কর্মই  ধর্ম’। তাইতো পরের দিনের কাজের কথা মনে করে সবাই মিলে ঘরে ফেরার জন্য বাসে উঠলাম।

দুই ঘণ্টা বাস চলার পর মাঝপথে যাত্রা বিরতি। সবার মাঝে লটারি বা কুপন দিয়ে নিজ নিজ ভাগ্য যাচাই করা হলো। কুপনের বিশেষ পুরস্কার যখন ঘোষণা হলো লোভনীয় প্যাড ও মোবাইল সেট তখন সবাই হই-হল্লো শুরু করলো।

সবশেষে ‘মাদারীপুর মডেল পৌরসভা অ্যাসোসিয়েশন’ ইতালি মিলান শাখার সভাপতি বাবুল শরীফ মিলানে একটি সরকারি বাংলা স্কুল প্রতিষ্ঠার জন্য নিজেদের উদ্যোগের কথা জানান। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!