২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে খেজুর উৎসবে প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরব ও মিত্র আরব দেশগুলোর অবরোধের মধ্যে থাকা কাতারে ‘খেজুর উৎসব’ ঘিরে আগ্রহ তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসেন বাচ্চু, কাতারের দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 04:30 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে দেশটির পর্যটন বাজার সুক ওয়াকিফে পর্যটন কর্তৃপক্ষ ও কাতারের নগরায়ন ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দশ দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। মেলা শেষ হবে ৫ অগাস্ট।

কাতারে প্রায় এক হাজারের বেশি খেজুর খামার রয়েছে যার মধ্যে ৯০২টি খামার সরাসরি খেজুর উৎপাদন করে থাকে। এসব খামারে উৎপাদনকর্মী ও খেজুর বাগানের মালি হিসেবে কাজ করেন অনেক বাংলাদেশি।

Image
খেজুর উৎসব নিয়ে কাতারের স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদন

খেজুর উৎসব নিয়ে কাতারের স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদন

মেলায় অনেক বাংলাদেশিকে খেজুর ও খেজুর বীজ কিনতে দেখা গেছে। এই উৎসবে অপেক্ষাকৃত কম মূল্যে খেজুর কিনতে পারছেন দর্শনার্থীরা। এছাড়া খেজুর গাছের চারা পাওয়া যাচ্ছে কাতারের ২৫০ রিয়েল মূল্যে।

খেজুর বীজ কিনতে আসা এক বাংলাদেশি বলেন, “উৎসবে প্রদর্শিত হচ্ছে হরেক প্রজাতির খেজুর যার মধ্যে খালাস, খানিজি, বাহরি ও শিশিসহ অন্যান্য প্রকার খেজুর রয়েছে।  থাকছে স্থানীয় প্রায় ৫৭টি খেজুর উৎপাদনকারী খামারে উৎপন্ন খেজুরের স্বাদ যাচাই করার ব্যবস্থা।”

আরেক বাংলাদেশি বলেন, “উৎসবে এবার গত বছরের চেয়ে বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফলে প্রতিযোগিতামূলক মূল্যে খেজুর কিনতে পারছেন ক্রেতারা। এছাড়া আগ্রহীরা চাইলে খেজুর গাছের বীজ সংগ্রহ করতে পারবেন সুলভ মূল্যে।”

গত বছর কাতারে উৎপাদিত খেজুরের পরিমাণ ছিল প্রায় ২৯ হাজার টন যা স্থানীয় চাহিদার ৮১ শতাংশ। বাজারের চাহিদা মেটাতে বাড়তি খেজুর ওমান ও পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে।

কাতারের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা উদ্যোগের অংশ হিসেবে এ মেলা আন্তর্জাতিক মানের খেজুর উৎপাদনের একটি প্রকল্প একটি বলে আয়োজকরা জানান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!