২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিডিআই আজীবন সম্মাননা’ পাচ্ছেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

বিজ্ঞান, প্রকৌশল ও অর্থনৈতিক উন্নয়নে অবদানের জন্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে ‘বিডিআই আজীবন সম্মাননা-২০১৭’ পুরস্কার দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 11:43 AM

Updated : 19 Aug 2022, 05:12 PM

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান গবেষক-পেশাজীবীদের সংগঠন ‘বিডিআই (বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ)’-এর পক্ষ থেকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

আগামী বছরের শেষের দিকে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার দেওয়া হবে- মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিডিআইয়ের প্রেসিডেন্ট মুনির কুদ্দুস।

এর আগে ২০১৫ সালের বিডিআই সম্মেলনে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় জাতীয় অধ্যাপক নূরল ইসলামকে। ২০১৩ সালে এ পুরস্কার পান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।

১৯৯৫ সালে পেনসিলভেনিয়ার ‘ইউনিভার্সিটি অব পিটসবার্গ’-এর মিলনায়তনে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা এ সংস্থা গঠন করেন। সর্বশেষ ২০১৫ সালের সম্মেলন হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে-তে। এর আগে ২০১৩ সালের সম্মেলনও একই স্থানে হয়। ২০১১ সালের সম্মেলন হয়েছে রাজধানী ঢাকায়। ২০০৯ সালের বিডিআই সম্মেলন হয়েছে বস্টনে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!