২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ বাংলা স্কুলের শিক্ষার্থীদের সমুদ্র ভ্রমণ

‘ফ্রেঞ্চ-বাংলা স্কুল’-এর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে সমুদ্র ভ্রমণের আয়োজন সম্পন্ন করেছে ‘মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ফ্রান্স’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বদরুজ্জামান জামান, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 11:27 AM

Updated : 12 Apr 2022, 12:03 AM

স্থানীয় সময় রোববার আয়োজন সংগঠনটির তত্ত্বাবধানে প্যারিসের দুভেল সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় সকাল সাড়ে ৮টায়।

দুপুর ১২টায় প্যারিসের অদূরে দুভেল সমুদ্র সৈকতে পৌঁছায় সবাই। গান, নাচ, কৌতুক, খেলা ও আড্ডা শেষে সন্ধ্যা ৭টায় কর্মসূচি শেষ হয়। রাত ৮টায় লাকুরনভে ফিরে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়ার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

কর্মসূচি সফল করতে সহযোগিতা করেছেন  স্কুলটির ভারপ্রাপ্ত পরিচালক ফাতেমা খাতুন, মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন,  আনোয়ারুল হক, আমিন হাজারী, লিটন হাসান, পটুয়া আব্দুল হামিদ ভূঁইয়া, আমেনা খাতুন, সায়িদা আক্তার ও অয়ন শাহ্ পরান।

অভিভাবকদের মধ্যে ছিলেন প্রশান্ত কুমার পাল, সুমি পাল, অভিজিৎ ঘোষ, ঈশিতা ঘোষ, ইয়াসিন হক, লিপিহক, কাইয়ুম খান, লিজা খান, মসলু সোলায়মান আলী, লাবণী আক্তার, হুমায়ন কবির, রবিউল ইসলাম শামীম, সাইফুল ইসলাম রনি ও মোয়াজ্জেম হোসেন তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!