মক্কায় বঙ্গবন্ধু পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
সৌদি আরবের মক্কায় ‘বঙ্গবন্ধু পরিষদ, মক্কা কেদুয়া শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
স্থানীয় সময় রোববার রাতে মক্কার স্থানীয় একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের নবগঠিত সভাপতি খায়রুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালামত উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর।
লোচনা সভায় বক্তব্য দেন মো.সেলিম মাস্টার, বাহাদুর, আবদুল মতিন, আবু সাইদ সবুজ, সাইদুল ইসলাম, ফজলুর কাদের চৌধুরীসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু পরিষদ কেদুয়া শাখা কমিটির নাম ঘোষণা করে কমিটি হস্তান্তর করেন কেন্দ্রীয় কমিটির নেতারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
