২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিদের বনভোজন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও তার আশপাশের প্রবাসী বাংলাদেশিরা ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লেক ফ্যায়ারফ্যাক্স পার্কে বনভোজনে অংশ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 11:07 AM

Updated : 11 Oct 2022, 02:20 PM

স্থানীয় সময় রোববার ‘বাংলাদেশ আমেরিকান কালচালার অরগানাইনেজশন অব ডিসি (বাকোডিসি)’ নামে প্রবাসীদের একটি সংগঠন এ বনভোজন কর্মসূচির আয়োজন করে।

সকাল ১০টায় শুরু নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বনভোজনের মূল অনুষ্ঠান। এরপর বারবিকিউচলে দুপুরের খাবারের আগ পর্যন্ত।এ পর্বে বিশেষভাবে সহযোগিতা করেন জহির খান, এজেএম হোসাইন, তালহা রহমান, সামছুদ্দীন মাহমুদ, মুনির হোসেন, দেলওয়ার ও তালেব।

শিশু-কিশোরদের বিভিন্ন খেলাধুলা পরিচালনা করেন তারিকুল ইসলাম অশ্রু। তাকে সহায়তা করেন নুর মোহাম্মদ লিটন। দুপুরের খাবারের পর নারীদের হাড়ি ভাঙ্গা ও পুরুষদের রশি টানাটানির মাধ্যমে খেলাধুলা পর্ব শেষ হয়।

‘র‌্যাফেল ড্র’-এর আয়োজনে সহযোগিতা করেন মো.ইলিয়াস লিটন। র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার ‘অ্যাপেল ম্যাকবুক’ স্পন্সর করে যুক্তরাষ্ট্রেরআইটি প্রতিষ্ঠান‘পিপল এ্যান টেক’, দ্বিতীয় পুরস্কার ৫৫ ইঞ্চি এলডিই টিভি স্পন্সর করেদেশী বাজার ও কাবাব কিং এবং তৃতীয় পুরস্কার একটি এইচপি ল্যাপটপ স্পন্সর করে কমনওয়েলথ মর্টগেজ ইনক।

লটারিতে প্রথম পুরস্কার লাভ করেন নাছের রহমান। তার হাতে সেটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিপল এ্যান টেকের সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ। দ্বিতীয় পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি কাবাব কিং  ও দেশী বাজারের স্বত্ত্বাধিকারী মাসুদ রহমান, মোহাম্মদ হোসেন জুনিয়র ও ফারুক আহমেদ। তৃতীয় পুরস্কার তুলে দেন কমনওয়েলথ মর্টগেজ ইনক-এর সিইও তৌফিক মতিন।

সমগ্র অনুষ্ঠানে সাবির্ক সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিক এজেএম হোসাইন, সংগঠনের সভাপতি কাজী এম রহমান, সাধারণ সম্পাদক তালহা রহমান, সিনিয়র সহসভাপতি হারুন ভুইয়া, সহ-সভাপতি মজনু মিয়া, সামছুদ্দীন মাহমুদ, আবদুস সালাম মৃধা ও হারুন অর রশীদ।

সহযোগিতায় আরও ছিলেনসংগঠনটির জয়েন্ট সেক্রেটারি তারিকুল ইসলাম অশ্রু, ট্রেজারার মুনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ লিটন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ হোসেন জুনিয়র, মুজিবুল হক, শাহরিয়ার রহমান, তৈয়বুর রহমান, হাসান, কবির হোসেন, কামাল পাশা, মোখলেসুর রহমান লিটন, ফিরোজ, কামাল, আরিফ, খোকন, নজরুল, আজিম, নাছির, মুজিব, জসিম, মোস্তফা, জাকির ও কাজী সাজ্জাদ রহমান ইমন।

উপস্থিত ছিলেন আবিয়ার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, ধ্রুপদের সভাপতি হিরন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই-এর সভাপতি মোহাম্মদ আলম, বিএনপি গ্রেটার ওয়াশিংটন ডিসির চিফ অ্যাডভাইজরা জহির আহমেদ, লিয়াকত আলী ও নাছের আহমেদ।

আরও উপস্থিত ছিলেন বাংলা স্কুলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চুট্টি, বাকডিসির সহ সভপতি রোকসানা পারভীন ও মোহাম্মদ মোস্তফা, বিআইসি প্রেসিডেন্ট মকবুল আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ডেমোক্রেট নেতা আনিস আহমেদ ও হুমায়ুন খালেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!