যুক্তরাষ্ট্র প্রবাসীদের কোম্পানি ‘ফ্যামাক্যাশ’
যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রবাসী বাংলাদেশি ‘ফ্যামাক্যাশ’ নামে নতুন একটি ফিনটেক স্টার্টআপ কোম্পানি প্রতিষ্ঠা করেছেন।
পেপ্যাল, মানিগ্রাম এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক এই ‘ফ্যামাক্যাশ’ আন্তর্জাতিক মানি ট্র্যান্সফার পরিচালনা করবে।
সম্প্রতি ‘ফ্যামাক্যাশ’ জবস অ্যাক্ট এবং রেগ সিএফ-এর অধীনে পাবলিক শেয়ার বিক্রি করার অনুমোদন পেয়েছে। প্রতি শেয়ারের মূল্য ধার্য করা হয়েছে মাত্র এক ডলার করে। কমপক্ষে ৫০০ শেয়ার কেনা যাবে একসাথে।
যত বেশি শেয়ার বিক্রি হবে, ততো প্রসার ঘটবে এই কোম্পানির এবং ফ্যামাক্যাশের সাফল্য বাংলাদেশি টেক উদ্যোক্তাদের আরও নতুন স্টার্টআপ গড়ে তুলতে উৎসাহ ও প্রেরণা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফ্যামাক্যাশে বিনিয়োগের জন্যে ভিজিট করুন http://www.startengine.com/startup/famacash
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
