২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 06:39 PM

Updated : 11 Oct 2022, 02:19 PM

তার নাম আলমগীর হাসান (৩৯)। তার বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা থানার কুটি গ্রামে, বাবার নাম মোহন মিয়া।

স্থানীয় সময় শুক্রবার রাতে শারজায় মারা যান ১৭ বছর প্রবাস জীবন-যাপন করা এ বাংলাদেশি। বাংলাদেশে তার স্ত্রী সাবিনা আলমগীর এবং দুই ছেলে সামির ও সাফিন রয়েছেন।

শারজার আল নাব্বায় আলমগীরের একটি ডেকোরেশন ও পেইন্টের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কমিউনিটিতে তিনি তরুণ প্রবাসী সংগঠক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি ‘ব্রাক্ষ্মণবাড়িয়া সমিতি ইউএই’ এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছিলেন।  

আলমগীরের মৃত্যুতে তার বন্ধু-বান্ধব, চেনা মহল ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে শোক নেমে এসেছে।

তার বন্ধুরা জানান, মৃত্যুর দিন বিকেলে ফেইসবুকে আলমগীর তার গাড়ির পাশে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট দিয়েছেন। বন্ধুদের লাইক কমেন্টস এর সাড়াও দিচ্ছিলেন একের পর এক।

সর্বশেষ ইতালির ভেনিস থেকে বন্ধু শেখ ফরিদের কমেন্ট এর উত্তর দিয়েছেন তিনি। ফরিদ লিখেন, ‘নতুন গাড়ি নেননি?’ উত্তরে আলমগীর লিখেন, ‘একটা ভাল বিল পেলেই নিয়ে নেব। আমার জন্য দোয়া কর।’

মাঝখানে ভারতীয় বন্ধু রাজেন্দার সিং ছবি নিয়ে কমেন্ট দিলেন ‘নাইস’। এর উত্তরে ‘লাভ’ ইমোজিও দিলেন আলমগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ । এরপর থেকে ফেইসবুকে আলমগীরের আর কোন কার্যক্রম দেখা যায়নি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!