সিডনিতে কাউন্সিল নির্বাচনে লড়তে চান ১২ বাংলাদেশি
অস্ট্রেলিয়ার সিডনিতে টাউন কাউন্সিলের নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে সিডনির ‘বাংলা টাউন’ নামে খ্যাত লাকেম্বা।
আগামী ৯ সেপ্টেম্বর ক্যান্টাবেরি ব্যাংকস টাউন কাউন্সিলের নির্বাচন ঘিরে ইতোমধ্যে ১২ জন প্রবাসী বাংলাদেশি মনোনয়ন পাবার ইচ্ছার কথা জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস রাজ্যের সিডনি শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলিতে ২৭ বর্গ কিলোমিটার আয়তনে ক্যান্টাবেরি ব্যাংকস টাউন কাউন্সিল অবস্থিত। এ এলাকার মূলধারার প্রধান দুই দল লেবার ও লিবারেল পার্টির নেতৃত্বে রয়েছে প্রবাসী বাংলাদেশী রাজনীতিবিদরা। আগামী নির্বাচনে এখানে ৫টি ওয়ার্ড মোট ১৫ জন কাউন্সিলর নির্বাচিত হবেন।
দুই দলের সমর্থকরা আশা করছেন উভয় দল থেকে একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মনোনয়ন পেয়ে নির্বাচিত হবেন।
তবে বাংলাদেশি প্রার্থীদের অনৈক্যও এক্ষেত্রে বড় বাধা হতে পারে বলে অনেকে মনে করছেন।
