যুক্তরাষ্ট্রে জয়ের জন্মদিন পালিত
সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার জয়ের জন্মদিন উপলক্ষে নিউ ইয়র্ক, ফ্লোরিডা এবং লস এঞ্জেলেসে দলীয় নেতাকর্মীরা কেক কেটে দিবসটি পালন করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, ফ্লোরিডা আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া মহিলা আওয়ামী লীগ পৃথক পৃথকভাবে জন্মদিনের কেক কাটে।
এ উপলক্ষে আয়োজিত ফ্লোরিডা আওয়ামী লীগের অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আতিকুর রহমান, সেক্রেটারি এম রহমান জহীর, সভাপতি মণ্ডলির সদস্য আমির আলী চৌধুরী, নওশাদ চৌধুরী, আব্দুল ওয়াহিদ মাহফুজ ও ওসমান চৌধুরী অপু।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য মহিলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শাহানা পারভিন, সহ-সভাপতি হাসিনা বানু, সাধারণ সম্পাদক সামিয়া আলম বৈশাখী ও যুগ্ম সম্পাদক হাবিবা মঞ্জুর।
