২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

মালয়েশিয়ায় ‘জাতীয় শোক দিবস’ পালন বিষয়ক প্রস্তুতি সভা করেছে ‘মালয়েশিয়া আওয়ামী লীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 10:21 AM

Updated : 11 Oct 2022, 02:19 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কোতারায়ায় একটি রেস্টুরেন্টে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক অহীদুর রহমান অহীদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, মাহতাব খন্দকার, হাফিজুর রহমান ডাবলু, হাবিবুর রহমান, হুমায়ুন কবির, শফিকুর রহমান চৌধুরী, প্রদীপ কুমার, হুমায়ূন কবির আমীর, আবদুল বাতেন, আলমগীর হুসাইন, মাসুদ রানা, মিজানুর রহমান, তারেক রহমান, মাহবুবুর রহমান সুমন, শফিউল বশার, কাজী আব্দুল কাইউম ও রাহাদ উজ্জামান।

সভায় আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া জাতির জনক স্মরণে আগামী ২০ আগস্ট কুয়ালালামপুরে হোটেল সলিলে স্মরণ সভার আয়োজন করা হবে বলেও সিদ্ধান্ত হয়।

সভায় আওয়ামী লীগের নতুন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদেকে অভিনন্দন জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!