মক্কায় বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু
সৌদি আরবের মক্কায় হজ করতে আসা এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মৃত খন্দকার এ আর ইউসুফ (৭৮) নেত্রকোনা জেলা সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিএম ০৯২৩২৫৩।
স্থানীয় সময় শুক্রবার মক্কা আল মুকাররমায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ইউসুফ।
মক্কায় হাজীদের সেবায় কর্মরত কাউন্সেলর মাকসুদুর রহমান জানান, শুক্রবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ইউসুফ। তার মরদেহ বর্তমানে মক্কার একটি হাসপাতালে রয়েছে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
