কাতারে উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯৪.৪%
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে কাতার প্রবাসী শিক্ষার্থীদের পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ।
কাতারের আবু হামরে অবস্থিত বাংলাদেশ মাশুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৭৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ৬৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
ফেল করেছেন ৪ জন। একজন শিক্ষার্থী জানান তিনি চ্যালেঞ্জ করবেন।
এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিগত বছরের চেয়ে এ বছর ফলাফল অনেক ভালো হয়েছে। আমাদের স্কুলে পাসের হার ৯৪ শতাংশের বেশি।”
এ বছর বাংলাদেশের বাইরে বিদেশের সাত কেন্দ্র অংশ নেয় মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
