২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার স্কুলে বাংলা বিতর্ক প্রতিযোগিতা

লিবিয়ায় বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো  বাংলা বিতর্ক প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শায়মা জাহান তিথি, লিবিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 04:29 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

স্থানীয় সময় সোমবার ত্রিপলিতে স্কুল প্রাঙ্গণে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘গণতন্ত্র নয়, উন্নয়নই মুখ্য’ শিরোনামে এ বিতর্ক প্রতিযোগিতা হয়।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিহাব উদ্দীনের তত্ত্বাবধানে ও শিক্ষক মো. সাইফুল ইসলাম টিপুর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ বিতর্কে পক্ষে-বিপক্ষে ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থী অংশ নেন।

বিতার্কিকরা হলেন- তমা, ফাতেমা, সৃষ্টি, ওসামা, শাহনেওয়াজ ও হামজা। এছাড়া উভয় দলে ফাহিম ও নাঈমা তথ্য সংগ্রহে সাহায্য করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল ও কলেজের সভাপতি ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আ স ম আশরাফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন- স্কুল ও কলেজের কার্যকরী পরিষদের সদস্য দারুল ইসলাম, মো. শাহজালাল ও অভিভাবকরা।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন শিক্ষক মোজাম্মেল হোসেন ত্বোহা, জাবের আল মাহমুদ ও শায়মা জাহান তিথি।

প্রতিযোগিতা শেষে বিতর্কের পক্ষের বিতার্কিক দলকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন মো.ওসামা। 
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!