২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 04:13 PM

Updated : 11 Apr 2022, 11:58 PM

নিহতের নাম রাকিবুল ইসলাম খান (৪৫)। তার দেশের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার সরাইলের নোয়াগাঁও গ্রামে। তার বাবার নাম আলী নেওয়াজ খান। আহত হওয়া দু’জন হলেন সিলেটের কামাল হোসেন (৪২) ও সরাইলের নূর আলম।

স্থানীয় সময় সোমবার রাতে রিয়াদ চেক পোস্টের কাছে আল খারিজ এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রাকিবুল।

রাকিবুলের বন্ধু এমদাদুল হক সুমন জানায়, রাতে আল খারিজ থেকে রিয়াদ আসার পথে চেক পোস্টের কাছাকাছি এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

বাংলাদেশে রাকিবুলের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। তিনি আল খারিজ এলাকায় ১৫ বছর ধরে নিজের ব্যবসা চালিয়ে আসছিলেন।

নিহতের মৃতদেহ আল খারিজ বাদশাহ খালেদ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। আহত দু’জনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানান, আহত কামালের দু'টি পা ভেঙে গেছে। অন্যদিকে নূর আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!