২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বর্ণাঢ্য ‘রয়েল বেঙ্গল পথমেলা’

‘বাঙালি সংস্কৃতি ও দেশিয় পণ্যের জয়গান’ শ্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘রয়েল বেঙ্গল পথমেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন সেলিম, নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 03:19 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

রোববার নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত নর্থ ব্রঙ্কসের ২০৪ স্ট্রিটে ‘বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস’ এর উদ্যোগে ও ‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’ এর সহায়তায় দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। এর আগে একটি বর্ণাঢ্য প্যারেড মেলা এলাকা ঘুরে আসে। প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন অ্যাটর্নি এলন ক্যাস।

আশরাফুল হাসান বুলবুল ও আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলমের উপস্থাপনায় মেলায় গান শোনান- শিল্পি জানে আলম, রিজিয়া পারভীন, শাহ মাহবুব, রানু নেওয়াজ, আরিয়ানা, রব্বানী ও মাজেদ।

দিনব্যাপী এ মেলায় বাংলাদেশি মালিকানার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। মেলায় বিভিন্ন মুখরোচক খাবার, পোশাক-পরিচ্ছদ ও প্রসাধনসহ হরেক রকমের স্টলে ছিল কেনা-বেচার ধুম। পণ্য ও প্রসাধন স্টলে ছিল ভিড়। পুরো মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

মেলায় বক্তব্য দেন- কংগ্রেসম্যান এডরিয়ান এসপিনাল, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হোজে রিভেরা, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, সহ সভাপতি মাহমুদুল ইসলাম সোহাগ, ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম ও সদস্য সচিব বোরহান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফয়সল আবদিন সেলিম, অতিথি বক্তা নিউ ইয়র্ক ইন্সুরেন্সের সভাপতি শাহ নেওয়াজ, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, জাপা প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান হেলাল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, শেখ সেলিম, ওয়েল কেয়ারের জেষ্ঠ্য ব্যবস্থাপক সালেহ আহমেদ, মেলার প্রধান সমন্বয়কারী নজরুল হক, বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি সোহান আহমেদ টুটুল ও সাধারণ সম্পাদক সৈয়দ আলী মামুন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুল গাফফার চৌধুরী খসরু, সৈয়দ সিদ্দিকুল হাসান ও তোজাম্মেল হোসেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!