২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ‘সুন্দরবন কল্যাণ সমিতি’র বনভোজন

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সুন্দরবন কল্যাণ সমিতি’র বার্ষিক বনভোজন ও সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 10:55 AM

Updated : 11 Oct 2022, 02:17 PM

স্থানীয় সময় রোববার প্যারিসের অদূরে লে তুকে এ বনভোজন অনুষ্ঠিত হয়। 

সকালে প্যারিসের প্যারালাইস থেকে ৭০ জন সদস্যকে নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বনভোজনের।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সভাপতি জাহিদ আকন  শুভেচ্ছা বক্তব্য দেন। সংগঠনের অর্থ সম্পাদক মিরাজুল ইসলামের দিনব্যাপী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত বর্ণনা করেন।

বেলা সাড়ে ১২টায় বাস পৌঁছে যায় গন্তব্যে। এরপর দুপুরের খাবার শেষে সবাই দল বেঁধে সমুদ্র স্নান করে,সাঁতার কাটে ও বেলাভূমিতে ফুটবল খেলে। সেই সাথে বনভোজনে আগত  পরিবারগুলো ছেলেমেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে ওঠেন। 

বিকেল ৫টায় শুরু হয় মহিলাদের ‘বালিশ বদল’ খেলা। খেলায় তিনজন বিজয়ী হন। এছাড়া বনভোজনে আগতদের জন্য রাখা হয় র‌্যাফেল ড্র। এতে বিজয়ীরা পুরস্কার জিতে নেন। 

পরে সংগঠনের সভাপতি জাহিদ আকনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিরাজুল ইসলামর পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শাহাদৎ হোসেন রনি, হেলাল উদ্দিন, আলতাফ হোসেন, বেদার খান, মুহিত আহমেদ, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল খান, সোহরাব হোসেন, সহ সভাপতি বিজয় সাহা, প্রচার সম্পাদক মাসুদ হোসেন ও দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য দেন মশিউর তালুকদার, সোহাগ মোল্লা, জসিম উদ্দিন জীবন, সুমন সাহা, কবির হোসেন, উজ্জ্বল ঢালী, তারেক মাহমুদ, আশিক হাওলাদার, আসলাম খান, শহিদুল হাওলাদার, শহিদুল ইসলাম, জিয়াউল হক, রনি হাওলাদার, মামুন হাওলাদার, মামুন খান, নাহিদ মৃধা, মোর্শেদ পলাশ, জোবায়ের শরীফ, শাফায়েত শরীফ ও মিঠু ফকির। 

পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার তুলে দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!