২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে কুয়েট প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

অস্ট্রেলিয়ার সিডনিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এশিয়া প্যাসিফিকইনক’- এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 08:37 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় সিডনির ল্যাকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টারে ওই অনুষ্ঠানটি হয়।

কোরআন থেকে পাঠের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শুরুর পর স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সদস্য সচিব জাহিদ হক বিগত বছরের সংগঠন কার্যক্রম আলোচনার পর স্মৃতিচারণ করেন আলীম আল রাজী, মহিউদ্দীন এবং জামান।  অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশটি ছিলো গান, নাচ এবংকৌতুক দিয়ে সাজানো।

এতে কবিতা আবৃতিতে অংশ নেন রাজিউজ্জামান ও হাবিবুর রহমান। আবদুন নূরের পরিচালনায় ইমন,সুজন ও সাঈদ সংগীত পরিবেশন করে উপস্থিত সবাইকে সুরের বন্যায় বিমোহিত করে রাখে।

বাচ্চাদের ফেইস পেইন্টিং, বেলুন গেম ও ড্রইং পরিচালনা করেন আলিম আল রাজী।

এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে দূর দূরান্ত থেকে কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা সিডনিতে সমবেত হয়।

নৈশভোজের পর সোহেল ইকবালের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!