২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 10:20 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে ওই অভিষেক অনুষ্ঠান হয়।

এতে বিবিসি রেডিওর উপস্থাপিকা নাদিয়া আলীর সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোস্তফা কামাল ইয়াকুব।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) সারা যুক্তরাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ১২ হাজারেরও বেশি ব্রিটিশ বাংলাদেশি কারি হাউজের প্রতিনিধিত্ব করে।

এই সেক্টরে কর্মরত রয়েছে এক লাখেরও বেশি মানুষ। আর বছরে এসব কারি হাউজের লেনদেনের পরিমাণ ৪২০ কোটি পাউন্ড ।

অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জনবিগস,লন্ডনে বাংলাদেশে মিশনের কমার্শিয়াল কাউন্সিলার শরীফা খাতুন, চ্যানেল এসটিভির চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী, বিদায়ী কমিটির প্রেসিডেন্ট পাশা খন্দকার, সেক্রেটারি এম এ মোনিম, সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ।

স্বাগত বক্তব্যে বিসিএ প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা কামাল ইয়াকুব বলেন, “বিগত কমিটি ছিল একটি সফল কমিটি। পাশা খন্দকার এবং এম এ মোনিমের সুযোগ্য নেতৃত্বে বিসিএ নবজীবন লাভ করে।

“তাদের সাথে কাজ করার হয়েছে আমার। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনটিকে এগিয়ে নিতে চেষ্টা করব।”

তিনি বলেন, “বর্তমানে এই সেক্টরে স্টাফ সঙ্কট, ইমিগ্রেশনসহ রয়েছে নানাবিধ সমস্যা। সমস্যা এবং সঙ্কট সমাধানে স্থানীয় এবং জাতীয়ভাবে লবিংয়ের মাধ্যমে আমাদের সমস্যাগুলোকে তুলে ধরতে হবে।”

তিনি জানান, বর্তমানে বিসিএ ১৫টি আঞ্চলিক কমিটির মাধ্যমে কাজ করছে। তবে আরও ২০টি কমিটি করার পরিকল্পনা আছে তাদের।

প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা কামাল ইয়াকুব বিসিএ-এর নতুন পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সহযোগিতা কামনা করেন। 

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনের জন্য নির্বাচিত এ নতুন কমিটির  অভিষেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল অলিখান, চিফ ট্রেজারার সাইদুর রহমান, বিদায়ী কমিটির প্রেসিডেন্ট পাশা খন্দকার, বিদায়ী সেক্রেটারি জেনারেল এম এ মোনিম এবং সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ।

অভিষেক অনুষ্ঠানে শুরুতেই বিসিএ-র বিগত দিনের কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র দেখানো হয়।

এছাড়া এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাল-তরঙ্গের শিল্পিদের নৃত্য, বক্তব্যের ফাঁকে ফাঁকেই চলে নৃত্য এবং সঙ্গীত, যা পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পিরা।

নির্বাচিত কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং চিফ ট্রেজারারকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ও অন্যান্যরা।

আর বিদায়ী কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল ও ট্রেজারারকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।

বিদায়ী নেতৃত্বের হাতে অতিথিদের সাথে নিয়ে ক্রেস্ট তুলে দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক চৌধুরী, ফজল উদ্দিন, মোজাহিদ আলী চৌধুরী, ইউসুফ সেলিম সৈয়দ হাসান আহমেদ এবং মেম্বারশিপ সেক্রেটারি সাইফুল আলম।

এছাড়া অনুষ্ঠানে স্পন্সরদের পক্ষ থেকে বক্তব্য দেন শেফ অনলাইনের সিইও এস এম মোমিন, কোবরা বিয়ারের সেলস ডিরেক্টর সামসং সোহেল, কিংফিসার বিয়ারের সিইও ডেমন সোয়াব্রিক, আগ্রসোপারের ডিরেক্টর ডেইভ ফ্লিটউড, স্কয়ার মাইল ইন্সুরেন্স কোম্পানির এমডি ডেভিড নাইক রয়েসটনসহ অনেকেই প্রমুখ।

সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি মিঠু চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিসিএ-এর ২০১৭-২০১৯ সালের নবনির্বাচিতরা হলেন:

প্রেসিডেন্ট- মোস্তফা কামাল ইয়াকুব, সেক্রেটারি জেনারেল-অলি খান, চিফ ট্রেজারার- সাইদুর রহমান বিপুল, অর্গানাইজিং সেক্রেটারি- মিঠু চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- জামাল উদ্দিন মোকাদ্দুস, মোহাম্মদ ফজল উদ্দিন, মোজাহিদ আলী চৌধুরী, ইনামুল হক চৌধুরী, শাহ আব্দুল মালিক আজাদ, দরছ আহমদ, রফিক মিয়া, মো. আব্দুল সোলমান জেপি, মো. মইনুল আমিন বুলবুল, মো. ইউসুফ সেলিম, আনিছুল হক চৌধুরী, সৈয়দ হাসান আহমদ, টিপু রহমান, মঈনুদ্দিন, মেহেরুল ইসলাম।

ভাইস প্রেসিডেন্ট- আব্দুল হান্নান, শাকুর আলী, শাব্বির আহমদ চৌধুরী, শামীম আহমদ, মাসুদ আহমদ, মানিক মিয়া, আব্দুল লতিফ কাওছার, আব্দুস সোবহান, এম আব্দুল হাকিম আজাদ, আব্দুল মান্নান, আব্দুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান জোয়েল, ফিরুজুল হক, মোহাম্মদ নাজাম উদ্দিন নজরুল, গোলাম রব্বানী আহমদ, আব্দুল হাফিজ, আব্দুল খালিক চৌধুরী, ডেপুটি সেক্রেটারী জেনারেল হেলাল মালিক, ঝুনু মিয়া, জয়েন্ট ট্রেজারার মো. ফাইজুল হক, জিয়া আলী, চৌধুরী, ডেপুটি অর্গানাইজিং সেক্রেটারি- সহিদুল হক চৌধুরী লিটন, দিলওয়ার হোসাইন।

মেম্বারশিপ সেক্রেটারি- সাইফুল আলম, জয়েন্ট মেম্বারশিপ সেক্রেটারি- নাজ ইসলাম, আশরাফ তালুকদার, পাবলিক রিলেশন সেক্রেটারি- আমিনুর রশিদ সেলিম; জয়েন্ট পাবলিকেশন সেক্রেটারি- মোহাম্মদ আনওয়ারুল ইসলাম, সহকারী পাবলিক রিলেশন সেক্রেটারি- হুমায়ুন রশিদ, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু, অ্যাসিস্টেন্ট প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ছুরুক মিয়া, ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেক্রেটারি ফজলে রাব্বি চৌধুরী, অ্যাসিস্টেন্ট মোহাম্মদ আব্দুল কাদির, সোশাল অ্যান্ড ক্যালচারাল সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন, পোর্টস সেক্রেটারি মোহাম্মদ হোসাইন কামালী, এনইসি মেম্বার পাভেজ আহমদ, এম সিরাজুল ইসলাম রোশন আলী, মোহাম্মদ বুলবুল, আব্দুল মালেক, আবজল হোসাইন, মোহাম্মদ আব্দাল মিয়া, লুদু মিয়া চৌধুরী, আলতাফ হোসাইন, আনসার মিয়া, আবুল মনসুর জুয়েল, আব্দুল হক, আলাউদ্দিন (বাবুল), আব্দুল সুফিয়ান, ওয়াহিদ রহমান বুলু, বাদশা কাদির, আব্দুল মতিন তালুকদার, আহমেদ আলী, সালিম চৌধুরী, আব্দূল রাজ্জাক, বদরুল উদ্দিন রাজু, জোবায়ের জামান, জাহিদ আলী খোশনু, আব্দুল কাদির, আশরাফ হোসাইন মুকুল, শামসুল এ খান শাহীন, মোহিবুর রহমান, সালিকুর রহমান, মাসুম আহমদ, গোলাম রব্বানী আহাদ,  আব্দুল রব, মোসলেহ আহমদ, জিয়াউল হক, ফজলুর রহমান, শাহাব উদ্দিন, হোসাইন আহমদ, শিপু মিয়া, মোস্তাফিজুর খন্দকার পায়েল, জাহাঙ্গির হক, সেলু মিয়া, মোহাম্মদ আলতাফুর রহমান শাহীন, সৈয়দ আবুল মনসুর লিলু, গোলাম খান নূরানী, রেহান রাজা, ফয়সল চৌধুরী, টিপু মিয়া, আতাউর রহমান লায়েক, ইয়ামিন আর এইচ দিদার,  কয়ছর উদ্দিন মাহমুদ, আতিকুর রহমান (শেফ), তৌরিছ আলী, আব্দুল হক, মোহাম্মদ গণী, আব্দূল করিম নাজিম, আতাউর রহমান (মিঠু), হেলাল উদ্দিন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান জয়নাল, ওয়ালিউর রহমান চৌধুরী টিপু,  নূরুর রহমান খন্দকার পাশা, এম এ মোনিম, বজলুর রশিদ এমবিই, এ এসএম আহমেদ বাবলা। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!