মক্কা আওয়ামী কর্মজীবী লীগের আলোচনা সভা
সৌদি আরবের মক্কায় ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা করেছে প্রবাসী সংগঠন ‘মক্কা আওয়ামী কর্মজীবী লীগ’।
স্থানীয় সময় সোমবার রাতে মক্কা নগরীর জবলনুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি সুবাক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইছমাইল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হেলাল আহমদ ও আহবাব আহমদ।
সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন- তৌহিদ মিয়া, মুজিবুর রহমান, লিলু মিয়াসহ অন্যান্য নেতারা। আলোচনা সভায় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
