ফ্রান্স প্রবাসীদের নতুন সংগঠন ‘বিয়ানীবাজার সমিতি’
ফ্রান্সে বসবাসরত সিলেট বিয়ানীবাজার উপজেলার প্রবাসী বাংলাদেশিরা ‘বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি’ নামে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
রোববার ফ্রান্সের পিঙ্ক সিটি খ্যাত তুলুজ শহরের একটি রেস্তোরাঁয় ‘গ্রুপ অব সোলজার’ আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে সমিতির ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সমিতির উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব হক বজলুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শাওন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘প্যারিস বাংলা প্রেসক্লাব’ এর সভাপতি এনায়েত হোসেন সোহেল।
সমিতির কার্যনির্বাহী পর্ষদের নেতারা হলেন- সভাপতি সুলতান আহমদ মিঠু, সহ সভাপতি আজাদ আহমদ রিপন, নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাজ হোসেন নানু, সহ সাধারণ সম্পাদক এমদাদ হোসেন সুবেল, জাহাঙ্গীর হোসাইন, শাওন আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল হক, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, শাহেদুর রহমান, শরীফ আহমদ, আলী হোসেন মিষ্ঠু, অর্থ সম্পাদক রেহান উদ্দিন, সহ অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, অফিস সম্পাদক আলী হোসেন, সহ অফিস সম্পাদক মুজিবুর রহমান, মজির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুন্না রহমান, শাহিদুর রহমান, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন, শেখ জাহাঙ্গীর আলম ও রাজীব আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সুলতান আহমদ মিঠু, আজাদ আহমদ রিপন, মাসুম আহমদ, এনাম উদ্দিন, এমরান হোসেন, জাহেদ হোসেন নানু ও জহিরুল ইসলাম কাজল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- এমদাদ হোসেন সুবেল, ফয়সল খান, আলী হোসেন মিঠু, জাহাঙ্গীর হোসাইন, রাসেল হক ও আব্দুল বাসিত।
বক্তারা বলেন, ফ্রান্সের চতুর্থ বৃহত্তম শহর তুলুজে বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। কিন্তু প্রবাসীদের উন্নয়নে তেমন কেউ ভূমিকা পালন করছে না।তাই সময়ের দাবিতে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির আত্মপ্রকাশ।এখন থেকে প্রবাসীদের দাবি দাওয়া ও বিভিন্ন দুর্যোগে এই সমিতি ভূমিকা পালন করবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
