২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদ ও জেদ্দায় তিন বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদে ও জেদ্দায় তিনটি আলাদা ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ ও মোবারক হোসেন ভূঁইয়া, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 07:34 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

এর মধ্যে রিয়াদের দুই বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত সংবাদদাতা মো. শফি উল্লাহ।

রিয়াদে নিহতরা হলেন- নাজমুল সিকদার (৩০)ও নুরুল ইসলাম (৪২)।

নাজমুল সিকদারের বন্ধু জসীম উদ্দিন জানান, স্থানীয় সময় রোববার বিকালে ঘুমের মধ্যে হৃদরোগে মারা যায়।

নাজমুল সিকদার দেড় বছর আগে সৌদিতে আসেন। পরিবারের তিনিই একমাত্র সন্তান এবং তার বাবাও মালয়েশিয়া প্রবাসী। তার বাড়ি টাঙ্গাইলের বাসাইল থানার ডুমনী গ্রামে।

নুরুল ইসলামের সহপাঠী হাসান জানান,  শনিবার রাতে হঠাৎঅসুস্থহয়েপড়লেতাকেহাসপাতালেনেওয়ারপরচিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।

আর্থিক অবস্থা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলেই হৃদরোগে আক্রান্ত হয়ে নুরুল মারা যান বলে মনে করছেন তিনি। নুরুল ইসলামের বাড়ি চট্টগ্রামে।

তাদের দুইজনেরই মরদেহ রিয়াদের স্থানীয় সিমেছি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে জেদ্দা থেকে সংবাদদাতা মোবারক হোসেন ভূঁইয়া জানান, সেখানকার সারা আরবাইন ফ্যাসাদ ধরি এলাকার একটি হোটেল থেকে জাফর আহমেদ (৪৫)নামের এক বাংলাদেশির গলায় গামছা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

জাফরের দেশের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নে।

হোটেল রাজধানী বিল্ডিংয়ের দোতলায় রান্নাঘরে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলেন জাফরের সহকর্মী এবং তার সাথে একইকক্ষে বসবাসকারিরা জানিয়েছেন।

তারা জানান, স্থানীয় সময় সোমবার ভোর ৬টায় লোকজন ঘুম থেকে ওঠে চা বানাতে রান্নাঘরে গেলে জাফরের ঝুলন্ত লাশ দেখতে পায়।

জাফরের লাশ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!