২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে রাজৈর কল্যাণ সমিতির শিক্ষা সফর

প্রবাসী প্রজন্মের শিশু-কিশোরদের নিয়ে শিক্ষা সফর করেছে ইতালিতে বাংলাদেশি সংগঠন ‘রাজৈর কল্যাণ সমিতি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহসান হাবীব শিমুল, ইতালির মিলান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 06:19 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

বাংলার কৃষ্টিকে ছড়িয়ে দিতে রাজৈর কল্যাণ সমিতির সভাপতি মামুন হাওলাদারের উদ্যোগে প্রবাসের মাটিতে বাস করে ইউরোপে বেড়ে উঠা শিশু-কিশোরদের নিয়ে এ শিক্ষা সফরে ছিলো খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

শুরুতে শিক্ষাসফর সম্পর্কে শিশু-কিশোরদের ধারণা দেওয়া হয়। হাসি-আনন্দ আর উল্লাসে বাংলার গান গাইতে গাইতে ‘কি আনন্দ কি আনন্দ’ বলে খুশিতে খুশবো ছড়ায় প্রবাসে বাংলাদেশি শিশু-কিশোররা। 

প্রতি বছর জুলাই মাসে শুরু হয় এ ধরনের অনুষ্ঠান। ইতালির মিলান ও মিলান শহরের বাইরে থেকে যে কেউ এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের প্রত্যেক রোববার ইতালির বিভিন্ন বিভাগীয় শহর ছাড়া নিকটবর্তী সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য পাশের দেশে ভ্রমণে যাওয়া হয়। যে কেউ পরিবারসহ অংশ নিয়ে আনন্দ উপভোগ করতে পারেন।

এ সময়ে ৩০ থেকে ৫০ ইউরো খরচ করে এসব দেশে অনায়াসে ঘুরে আসা যায়। খাবার জন্য বাড়তি কোন চিন্তা করতে হয় না, কারণ এই অল্প ব্যয়ের মাধ্যমে কর্তৃপক্ষ দেবে পর্যাপ্ত খাবার ।

গাড়ি ছাড়ার এক ঘণ্টা পর সকালের নাস্তা করি আমরা। গন্তব্যে গিয়ে গাড়ি থামল সাড়ে ১২টায়। সবার সিদ্ধান্তে দুপুরের খাবার সেরে সমুদ্র সৈকতে গোসল সেরে খেলাধুলা শেষে বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয়।

ভ্রমণ শেষে সবাই আবার বাসার উদ্দেশ্যে রওয়ানা দেই। মাঝপথে এসে আওটোগ্রিলে বাস থামিয়ে বিকেলের নাস্তা সেরে শুরু হয় আনন্দ উল্লাস।

মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসারের উপস্থাপনা ও জালাল হাওলাদারের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সবার ঘরে ফেরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!