পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’
পর্তুগালের বাংলাদেশ দূতাবাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী পালন করেছে।
রোববার দেশটির রাজধানী লিসবনে দূতাবাস প্রাঙ্গণে খোলা আকাশের নিচে এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদ।
সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর অপেরা পরিবেশন করেন পর্তুগালের অপেরা শিল্পী এলিসেট তেশেইরা। তারপর শুরু হয় দেশি ও বিদেশি মহিলাদের বালিশ খেলা।
রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী আবৃতি করেন নজরুল ও রবীন্দ্রনাথের কবিতা। প্রবাসী সোহেল রহমান কবিতা আবৃতি ও সাংবাদিক নাঈম হাসান পাভেল দেশাত্ববোধক গান শোনান।
মোস্তফা আনোয়ার যন্ত্র-সঙ্গীত ও সাইদ শাহিন তবলা বাজিয়ে শোনান। সুমাইয়া নাচ পরিবেশন করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
