২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আড্ডা

প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন ‘চারণ সাংস্কৃতিক কেন্দ্র’ ফ্রান্স শাখার বৈকালিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 04:55 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

রোববার ফ্রান্সের প্যারিসের অদূরে লা কুরনবের জর্জ ভল্ভন কাউন্টি পার্কে এ আড্ডা হয়।

বন্ধুত্ব, ঐক্য ও সম্প্রীতির লক্ষ্যে ফরাসি রীতি অনুযায়ী এদেশের সব ধরনের সংগঠন প্রতিবছর গ্রীষ্মে সংগঠনের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণ, বনভোজন বা উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করে। তারই অনুকরণে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার নতুন সদস্য, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের নিয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

আড্ডায় উপস্থিত ছিলেন- সিপিবি ফ্রান্স শাখার সম্পাদক আহমেদ আলী দুলাল, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সভাপতি রমেন্দ্র কুমার চন্দ, সহ সভাপতি রহমত উল্লাহ চৌধুরী সূজন, বাসদ সমর্থক ফোরাম ফ্রান্সের মাসুদুল হাসান রনি, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক ফাহাদ আহন্নাদ রিপন, সদস্য সচিব সাখাওয়াত হোসেন হাওলাদার ও সংস্কৃতিকর্মী অনুপম বড়ুয়া টিপু।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান ফাহাদ রিপন, সোয়েব মোজাম্মেল ও তবলায় সহযোগিতা করেন সূজন সূত্রধর। সহযোগিতায় ছিলেন ইয়াসমীন আক্তার ও বাপন কর্মকার।  আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন বাসদ সমর্থক ফোরামের মাসুক মিয়া মামুন।

সমাপনী বক্তব্যে চারণ ফ্রান্স শাখার সমন্বয়কারী নিলয় সূত্রধর সুমন আয়োজনে সহযোগিতার জন্য জুয়েল দাস রায় লেলিন, তপু বড়ুয়া, তানভীর রাজু, রাকিবুল ইসলাম, শুভাশীষ শুভ, মেহেদি হাসান, রাশেদ মুজুমদার, তপন সূত্রধর, এলান খান, সারদা মণি রায় ছন্দা ও রিপন কুমার চন্দসহ সবাইকে ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!