২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে সাবিনা আক্তার তুহিন এমপিকে সংবর্ধনা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এমপিকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপ আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 04:35 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে স্লট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

মালদ্বীপ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রনি নন্দী।

সাবিনা আক্তার তুহিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসাহসিক বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী আওয়ামী লীগকে আরও ভূমিকা রাখার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে বক্তব্য দেন- মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ সভাপতি মো. আকবর হোসেন, গাজী সাদেক হোসেন, শাহজালাল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজালাল শিকদার ও সদস্য নুরে আলম রিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এনবিএল মানি ট্যান্সফারের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, ব্যবসায়ী মজিবুর রহমান, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা সঙ্গীত শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহ সভাপতি সাইফুল শিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ, প্রচার সম্পাদক

মো. মনিরুজামান মনির, দপ্তর সম্পাদক রুবেল মৃধা, অর্থ বিষয়ক সম্পাদক মো. সুমন হোসেন, সহ সদস্য মিজান মোল্লা, নুরে-আলম রিন্টু, মো. জাহিদ, নুরালম ভূঁইয়া, আনিস ও জাকির।

মালদ্বীপ আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!