নিউ ইয়র্কে জাসাসের আলোচনা সভা
নিউ ইয়র্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিএনপির সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ‘জাসাস’ যুক্তরাষ্ট্র শাখা।
স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি গোলাম ফারুক শাহীনের সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির।
সমাবেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিএনপির সদস্য ফরম পূরণের কর্মসূচি ঘোষণা করেন প্রধান অতিথি জাসাস কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও চলচ্চিত্র অভিনেতা হেলাল খান।
সভায় আরও বক্তব্য দেন- বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, হেলালউদ্দিন, জসীম ভূইয়া, হাবিবুর রহমান সেলিম রেজা ও জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ।
