সিডনিতে ‘স্বাধীন কণ্ঠ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী
অস্ট্রেলিয়ার সিডনি থেকে নতুন আঙ্গিকে প্রকাশিত ‘স্বাধীন কণ্ঠ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীপালন করা হয়েছে।
রোববার এ উপলক্ষে সিডনির রকডেলে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে পত্রিকাটির এক বছরের পথচলা সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে স্বাধীন কন্ঠকে পাইওনিয়ার উল্লেখ হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, আগামী দিনের পথচলায় পত্রিকাটি তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি, স্বচ্ছতা ও নিরপেক্ষতা অব্যাহত রাখবে। তারা পত্রিকাটির পরিচালনা পর্ষদকে কোন চাপের কাছে মাথা নত না করারও পরামর্শ দেন।
অনুষ্ঠানে পত্রিকাটির নিয়মিত লেখক নির্মল পাল, কাজী সুলতানা শিমি, নাইম আব্দুল্লাহ, আরিফুর রহমান খাদেম, বেলাল ঢালীর শুভেচ্ছাস্বরূপ গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘স্বাধীন কণ্ঠ’ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক কাজি আলমগীর, সম্পাদক আউয়াল খান, সম্পাদক মন্ডলীর সভাপতি কাজি আরমান প্রমুখ।
এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রথম বার্ষিকীর কেক কাটা হয়।
সবশেষে নৈশভোজ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
