আমিরাতে আওয়ামী লীগ একাংশের নতুন কমিটি
রাখাল কুমার গোপকে সভাপতি ও মোহাম্মদ ইউসুফকে সাধারণ সম্পাদক করে সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী লীগ একাংশের নতুন কমিটি গঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার শারজাহের একটি হোটেলে ত্রি-বার্ষিক এ সম্মেলনে উদযাপন কমিটির আহ্বায়ক রাখাল কুমার গোপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সৈয়দ আবু আহাদ।
১০১ সদস্যবিশিষ্ট ঘোষিত কমিটির অন্য নেতারা হলেন- অনুকুল রাম জেষ্ঠ্য সহ সভাপতি, জি এম জায়গীরদার জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিন কায়ছার সাংগঠনিক সম্পাদক।
সংগঠনের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক জি এম জায়গীরদার ও সাংগঠনিক সম্পাদক নাসিউদ্দিন কায়সারের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বিদায়ী সভাপতি ও ঢাকসুর সাবেক ছাত্রনেতা আল মামুন সরকার।
সম্মেলনে বক্তব্য দেন- জেষ্ঠ্য সহ সভাপতি অনুকুল রাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, জেষ্ঠ্য সহ সভাপতি শহীদুল্লা শহীদ, সাইফুদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ আলী, শোবুধ রঞ্জন চৌধুরী শিবু, জাহাঙ্গীর আলম, ইসমাইল গনি চৌধুরী, এনামুল হক চৌধুরী, কাউসার নাজ চৌধুরী, একে আজাদ লালন, আবু নাসের, শাহ মাকসুদ, তাজ উদ্দিন, মাসুদ উদ্দিন চৌধুরী ও শফিকুল ইসলাম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
