২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আ.লীগের অভিনন্দন

‘উইমেন প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার্স’ নামে বইয়ে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 02:00 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

বিভিন্ন দেশের বর্তমান ১৮ জন নারী নেতৃত্বকে নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মী রিচার্ড ও’ব্রিয়েনের লেখা এ বইতে গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার সংগ্রাম ও অর্জনকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ নিয়র্কে এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গণে বিশেষ এক উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের সার্বিক উন্নয়ন আর কল্যাণের এই ধারা অব্যাহত রাখতেই বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এজন্য প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ এলাকায় জনসংযোগ শুরু করতে হবে।”

সিদ্দিকুর রহমান বলেন, “বিশ্বের অন্যতম একজন প্রভাবশালী রাষ্ট্রনায়কের মর্যাদা লাভ করার এ গৌরব প্রতিটি বাঙালির। জাতির জনকের যোগ্য উত্তরসূরি হিসেবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।”

সমাবেশে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার মনসুর, বাংলাদেশি-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার,  নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মিয়া, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী, আন্তস্টেট যুবলীগের মহাসমাবেশের আহ্বায়ক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার ও ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ।

বিশ্বের ১৮ নারী নেতাকে নিয়ে লেখা বইতে শেখ হাসিনা

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!