২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে এমএলসি ও ইউনেস্কোর মতবিনিময়

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের ‘বিশ্বজুড়ে মাতৃভাষা রক্ষা’ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এমএলসি মুভমেন্ট’ এর প্রতিনিধি দল ইউনেস্কোর প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 05:21 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

শুক্রবার সিডনিতে ভিডিও কনফারেন্সে মাধ্যমে সিডনি ও প্যারিসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার শুরুতে এমএলসি মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নির্মল পাল বক্তব্য দেন।

বক্তব্যে তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দ্যেশ, বিভিন্ন ঐতিহাসিক অর্জন এবং ঝুঁকিপূর্ণ মাতৃভাষা সংরক্ষণে ‘কনসারভ ইউর মাদার ল্যাংগুয়েজ’ বার্তাকে বৈশ্বিক বার্তা হিসেবে গ্রহণ, সমন্বিতভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনের কথা বলেন। এছাড়া প্রতিটি প্রধান শহরে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ’ প্রতিষ্ঠার উদ্যোগ, প্রতিটি ভাষা সংরক্ষণে বিশ্বের প্রতিটি লাইব্রেরিতে ‘একুশে কর্নার’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন কার্যক্রম ইউনেস্কোর প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করেন।

সভায় এমএলসি মুভমেন্টের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য রতন লাল কুণ্ডু সংগঠনটির পক্ষ থেকে তাদের কাছে কিছু প্রস্তাবনা তুলে ধরেন। অন্যদিকে ইউনেস্কোর প্রতিনিধি দল এমএলসি মুভমেন্টের কার্যক্রমকে ইউনেস্কোর মাতৃভাষা সংরক্ষণ পরিকল্পনায় সহায়ক কার্যক্রম হিসেবে অভিন্দন জানিয়ে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভায় ইউনেস্কোর প্রতিনিধি দলের পক্ষে কাসিনস্কাইটি ইরমগার্ডা ও নরো আন্দরিইমিজেজা নেন। এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনালের পক্ষ সংগঠনের নির্বাহী পরিচালক এনাম হক, আনিসুর রহমান, আউয়াল খান, পারভেজুল আলম ওপেল ও সাইদ আহমেদ অংশ নেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!