২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিক সিটির মেয়র প্রার্থীর সাথে মতবিনিময়

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির ডেমোক্রেট দলীয় মেয়র প্রার্থী ফ্রাংক গিলিয়মের সাথে সিটির বাংলাদেশি কমিউনিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসাইন, যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 10:57 AM

Updated : 11 Oct 2022, 02:16 PM

স্থানীয় সময় শুক্রবার সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান জর্জ টিববিট।

মতবিনিময় সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি আবদুর রফিক ও আটলান্টিক সিটি বিজিনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিটন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নিউ জার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক রহমান বাবুল, ধরেন, এসাল নিউ জার্সি সভাপতি মো.ফারুক হোসেন, আটলান্টিক সিটির পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত সুমন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সহ-সভাপতি মোক্তাদের রহমান, ডেমোক্রেটিক পার্টির কমিটি পারসন ও মো.হোসাইন লিটু।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সদস্য জহিরুল ইসলাম বাবু, কমিউনিটি নেতা একেএম দুলাল, শেখ আমিন, সজিবুল মাওলা ও মো.আইয়ুব।

আটলান্টিক সিটির কাউন্সিলম্যান ফ্রাংক গিলিয়ম বলেন, “আটলান্টিক সিটি  বর্তমানে  রাজস্ব আদায়, সামাজিক এবং অর্থনৈতিকভাবে নানাবিধ সমস্যায় জর্জরিত। ক্রিস ক্রিস্টি এবং ডন গার্ডিয়ানের প্রশাসন আটলান্টিক সিটির বর্তমান দুরাবস্থার জন্য দায়ী। জনগণের জন্য তারা কাজ করছে না।”

নির্বাচিত হলে প্রশাসনকে জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি ও বাংলাদেশিদের সাথে কাজ  করবেন বলে জানান তিনি। বাংলাদেশিরা আটলান্টিক সিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া কমিউনিটির নেটাড়া সিটির বাড়ির ট্যাক্স কমানো, বিভিন্ন বাড়িতে চুরির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া, বাঙালি বসতিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন ব্যাপারে সহযোগিতা কামনা করেন।

সভা শেষে ফ্রাংক গিলিয়ম আগামী নভেম্বর মাসে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, দুই জন প্রার্থীর মধ্যে শিক্ষা এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে তার অভিজ্ঞতাই বেশি। তাই মেয়র নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা চান তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!