২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাত আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী

আরব আমিরাতের দুবাইয়ে আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 10:00 AM

Updated : 11 Oct 2022, 02:16 PM

স্থানীয় সময় শুক্রবার শারজাহের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন আমিরাত আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন ও  পরিচালনা করেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুবাই আওয়ামী লীগের সম্পাদক মঈনুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম, আমিরাত আওয়ামী লীগের সম্পাদক মহিউদ্দিন ইকবাল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাব্কে সম্পাদক আবুল কাশেম ও শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান মিয়াজি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শারজাহ আওয়ামী লীগ সভাপতি আব্দুল আউয়াল, আজমান আওয়ামী লীগ সভাপতি মো.বখতিয়ার, আবু ধাবি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো.রাসেল, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী ও যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ।

আরও বক্তব্য দেন ফুজিরা আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দীন, আবীর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হারুনুর রসিদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা এম এ লতিফ, সিনিয়র সহ সভাপতি গিতি, কবি, আজাদ লালন, সহ সভাপতি কাছাউদ্দীন কাছা, সহ অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ ও সুনামগঞ্জ সমিতির আহ্বায়ক শফিকুল হক।

এছাড়া বক্তব্য দেন সদস্য সচিব মইনুল ইসলাম, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দীক আহমেদ, সিনিয়র সহ সভাপতি মাসুক আহমেদ রুমেল, সহ সভাপতি ফখরুজ্জামান, আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক এম ইলিয়াস চৌধুরী, উপদেষ্টা আবুল হোসেন, সহ সভাপতি মোহাম্মদ বজল আহমেদ, শারজাহ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বছন মিয়া তালুকদার, আলী আমজাদ, নুর হোসন, ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, এম রাসেল আহমেদ, ইকবাল হোসেন, আনছারুল হক আনছার, আফজাল সাদেকিন আপলু, জাবেদুল ইসলাম জুনেদ, সাদিকুর রহমান সুনু ও জাহাঙ্গীর আলম।।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন গীতিকার আজাদ লালন, জাবেদ আলম মাসুম, শম্পা শফিক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!