২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে হাই কমিশনের ‘বাংলাদেশ সন্ধ্যা’

সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ‘বাংলাদেশ সইরি’ শিরোনামে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 04:40 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর-চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্রে এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো শিল্পকলা একাডেমির শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাজিুর রহমান বিদেশের মাটিতে দেশের সংস্কৃতিকে সঙ্গীত ও নৃত্যকলার মাধ্যমে উপস্থাপন করার জন্য শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারি কর্মকর্তা, সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!