২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী শিল্পীদের উদ্যোগে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 04:30 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

শুক্রবার দুবাইয়ের একটি বাণিজ্যিক দপ্তরে প্রতি বছরের মতো এবারো এ জয়ন্তীর আয়োজন করেন আমিরাত প্রবাসী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইয়াসমিন কালাম।

অনুষ্ঠানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের গান শোনান- শিল্পী ইয়াসমিন কালাম, রেহানা রহমান, জসিম উদ্দিন পলাশ, সুমন এবং কলকাতার শিল্পী রায়না ও শান্তনু।

আহমেদ ইখতিয়ার পাভেল ও সোনিয়ার সঞ্চালনায় নাচ, কবিতা, গান আর কথামালায় মুখরিত ছিলো এ সন্ধ্যা।

কবিতা আবৃতি করেন মোরশেদ আলম, মোজাহিদ ও ছড়াকার লুৎফুর রহমান। নাচ পরিবেশন করেন ফারাহ ও পুষ্পিতা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!