২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রবাসীদের ‘আনন্দমেলা’

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের প্রবাসীরা রমজান ও ঈদের ছুটির পর ‘ঈদ আনন্দমেলা’র আয়োজন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের জর্জিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 04:22 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রধান শহর আটলান্টার বিভার রুইন রোডের মন্টে কার্লো বলরুমে এটি অনুষ্ঠিত হয়।

সংস্কৃতিকর্মী দেবযানী সাহা, শামীমুল ইসলাম শামীম এবং লেখক ও সাংবাদিক রুমী কবিরের উপস্থানায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠক হুমায়ুন কবির কাওসার। এসময় তিনি আয়োজনের প্রধান স্পন্সর নাইম রহমান ও তার স্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে গান শোনান আটলান্টার শিল্পী সৈকত প্রধান, অতিথি শিল্পী মেহেরুন আহমেদ, শিলা আজিজ ও রুখসানা মীর্জা। নাচ পরিবেশন করেন নতুন প্রজন্মের মেহেক ও পার্সা। চলচ্চিত্রের নানা প্রেক্ষাপট তুলে ধরে দর্শকদের আনন্দ দেন চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ আলী মানিক, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জামান ঝন্টু, জর্জিয়া আওয়ামী লীগের উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেন, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি সলিম উল্লাহ সলি, এম অ্যান্ড জে ফাউন্ডেশনের সভাপতি জামিল ইমরান, ফোবানার নির্বাহী সচিব মহিদুল মওলা দিলু, বাংলাদেশ থেকে আসা সাংবাদিক সালেহ আহমেদ, কবি গোলাম রহমান, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার সহ সভাপতি শাকিরা আলী বাচ্চি ও আব্দুল হক, বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অসীম সাহা, জর্জিয়া আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাক আহমেদ ও আহমেদ চুন্নু, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভূঁইয়া, ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান, জর্জিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আহমেদ চুন্নু ও মোস্তাক আহমেদ, ঢাকা ক্লাবের সভাপতি আবু তালুকদার, সোনালী একচেঞ্জের ব্যবস্থাপক বোরহান উদ্দিন আহমেদ, দেশি ডেমোক্র্যাটসের সাধারণ সম্পাদক মামুন শরীফ, মুক্তিযোদ্ধা এম এ হামিদ, বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটসের ভাইস চেয়ারম্যান মোস্তফা জাহিদ টিটু, সাংবাদিক এ এইচ রাসেল, বাংলাধারার নির্বাহী পরিচালক রেজয়ান আহমেদ হৃদয় ও পরিচালক মারুফ ভূঁইয়া, মুনমুন জামান, সালমা আলী, মিসেস মাহমুদ ও মামুন মাসুদ। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান ও তার স্ত্রী জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নাদিরা রহমান এবং মন্টে কার্লো বল রুমের মালিক হান্নান চৌধুরী। সহযোগী হিসেবে কাজ করেন মোশারফ, সজল, সুমন, সোহরাব, সিজু, রুবন, ইকবাল, সাগর, তপু, পলাশ, অভিষেক, রানা, সোহেল, মারুফ ও মাহবুব।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!