২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার টরন্টোয় ১১তম বাংলা বইমেলা

কানাডার টরন্টোয় ১১তম বাংলা বইমেলা উপলক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জামানা হাসিনা, কানাডার টরেন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 07:08 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

আগামী ৫ অগাস্ট টরন্টোর ড্যানফোর্থ বাংলা পাড়ার ৯ ডজ রোডের রয়্যাল কানাডিয়ান লিজিওন হল মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন ‘অন্যমেলা’।

দশ বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসা টরন্টো বাংলা বইমেলা এবার এগারো বছরে পা দিচ্ছে। মেলা চলাকালে দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

টরোন্টোর প্রথম বাংলা বইয়ের দোকান ‘অন্যমেলা’র মালিক ও বইমেলার আহ্বায়ক সাদী আহমেদের সভাপতিত্বে মেলা প্রস্তুতি কমিটির কয়েকটি সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ ও শোভাযাত্রার প্রস্তুতি কমিটি তাদের কাজ শুরু করেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!