বাবা হওয়ার খবরে মিষ্টি কিনতে গিয়ে প্রবাসীর মৃত্যু
ছেলের বাবা হওয়ার খবর শুনে মিষ্টি কিনতে গিয়ে সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক বাংলাদেশি শ্রমিক।
নিহতের নাম মাসুম আহমদ (৩৫)। মাসুম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ময়না গুলপার গ্রামের আবু আহমদের ছেলে।
স্থানীয় সময় বুধবার রাতে জেদ্দার বাসা থেকে বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহত মাসুমের সহকর্মী রফিক।
নিহতের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান রফিক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
