২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জার্সিতে ‘বাংলাদেশ মেলা’র প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ মেলা ২০১৭’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসাইন, নিউ জার্সি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 03:25 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

আগামী ১৬ অগাস্ট আটলান্টিক মহাসাগর তীরবর্তী পর্যটন নগরী আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল স্টেডিয়ামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি’ জানিয়েছে।

বুধবার আটলান্টিক সিটির বাংলাদেশি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব  সাউথ জার্সি’র নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল।

সভায় আরও উপস্থিত ছিলেন- ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. বেলাল, রহমান বাবুল, গিয়াসউদ্দিন পাঠান, একেএম দুলাল, শাহনুর নান্না আইয়ুব, আবুল হোসেন, সিরাজ,আবুল হোসেন, জাহিদ, শেখ আমিন, শিকদার, সাখাওয়াত হোসেন, মোস্তফা ও আকবর হোসাইন।

নেতারা জানান,  আর্থিক সংকটের কারণে এতদিন মেলার দিন ঠিক না করা হলেও সাউথ জার্সির বাংলাদেশিদের অনুরোধে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের মেলার আগে প্রকাশনা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়।মেলায় খাবার ও পোশাকসহ হরেক রকমের স্টল ও র‍্যাফেল ড্র থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনাবেন বাংলাদেশ ও প্রবাসের সঙ্গীত শিল্পীরা।

মেলার আয়োজক কর্মকর্তারা বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে যুব সমাজের সাথে দেশিয় শিল্প-সংস্কৃতির পরিচিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিকে বিনোদন দেওয়া ও বাংলাদেশ কমিউনিটি সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করা মেলার উদ্দেশ্য।

এ মেলায় ৫ থেকে ১০ হাজার দর্শক-শ্রোতার সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!