২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদির মসজিদে উদ্ধারকাজে প্রাণ গেল বাংলাদেশির

সৌদি আরবের জেদ্দার একটি মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র (এসি) বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে নিহত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 08:51 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

নিহতের নাম ফেরদৌস খন্দকার (৪৫)ঢাকার দোহার উপজেলার দোহার গ্রামের মৃত আনু খন্দকারের ছেলে।

স্থানীয় সময় বুধবার ভোরের দিকে জেদ্দার সানাইয়া মসজিদে ওই ঘটনা ঘটে বলে নিহত ফেরদৌসের চাচা নিপু খন্দকার জানিয়েছেন।   

তিনি জানান, ফজরের নামাজ পড়ে বেরুনোর সময় মসজিদের ইমামের আবাসিক কক্ষে বিকট শব্দে এসিরবিস্ফোরণ হয়।

তখন ওই কক্ষে থাকা ইমামের ছেলেকে উদ্ধার করতে এগিয়ে যান ফেরদৌসসহ কয়েকজন । এসময়বিস্ফোরিত এসির বিষাক্ত গ্যাসে ফেরদৌসের শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত ফেরদৌস পাঁচ বছর ধরে সৌদি আরবে রয়েছেন।সবশেষ দুই বছর আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন।

তিনি সানাইয়াতেই একটি থাই-অ্যালুমনিয়াম তৈরির প্রতিষ্ঠানে চাকরি করতেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!