২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে সিলেট এমসি কলেজ প্রাক্তনদের মিলনমেলা

সিলেট সরকারি এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কলেজটির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ‘আন্তর্জাতিক মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন সেলিম, নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 04:28 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে কলেজটির প্রাক্তন প্রবাসী শিক্ষার্থীদের এ উৎসব হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ১৯৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা এতে যোগ দেন। এসময় কলেজ জীবনের সুখ-দুঃখের স্মৃতি, খোশ গল্পের সরেশ আড্ডায় মেতে ওঠেন তারা।

প্রায় তিন যুগের পুরনো বন্ধুদের একসাথে পেয়ে আনন্দ আবেগে আপ্লুত হন অনেকে। অনুষ্ঠানে বক্তারা কলেজ জীবনের স্মৃতিচারণ করেন। এসময় প্রয়াত প্রাক্তন ছাত্রবন্ধুদের স্মরণ করেন তারা। অনুষ্ঠানে গান শোনান- সঙ্গীতশিল্পী শাহ মাহবুব, শিল্পী মৌ, নিয়াজ ও শিশুশিল্পী ফারিহা। আবদুর রহিম বাদশার উপস্থাপনায় বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী অদুদ আহমেদ, মামুনুর রশিদ, শফিকুল হক চৌধুরী, মো. সিদ্দিকুর রহমান, একেএম জুবের আহমেদ, এস এ শামীম, মোহাম্মদ নূরুল আহিয়া, এমএ করিম জাহাঙ্গীর, কায়ছার নাজমী, আসলাম কবির টিটু, তৌফিক আহমেদ বাবুল, সাব্বির এ মাসার, মুহিবুজ্জামান দুলাল, মোস্তাক হোসেন বকুল, নিয়াজ এ চৌধুরী, মো. একলাছুর রহমান, কেফায়েত হোসেন, শফিকুল আম্বিয়া চৌধুরী, মাকফিয়া জামান ডেইজি, ফয়সাল আহমেদ, আমিনুল হক মুন্না, আলাউদ্দিন, শাহ সাইফুর রহমান ক্যাবেল, নজীর আহমেদ, বাংলাদেশ থেকে আসা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ভূট্রো, সিলেট শিক্ষা বোর্ডের সচিব মোস্তফা কামাল, লন্ডন প্রবাসী ফারুক আহমেদ, মো. জালাল উদ্দিন জগলু ও কানাডা প্রবাসী নেহাল চৌধুরী।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!