নিউ ইয়র্কে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের অডিটরিয়ামে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে এ উৎসব হয়।
দর্শকদের অনুরোধে একে একে ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, ‘আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’, ‘কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘সখী ভাবনা কাহারে বলে’ ও ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’সহ ১২টি রবীন্দ্রসঙ্গীত শোনান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান এনডিসি।
অনুষ্ঠানের শুরুতে নজরুল বিশেষজ্ঞ সুধীন দাস ও একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত বিশেষজ্ঞ করুণাময় গোস্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
