প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে মালয়েশিয়া আ.লীগের মতবিনিময়
মালয়েশিয়ায় সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন মালয়েশিয়া আ.লীগের কিছুসংখ্যক নেতা-কর্মী।
মঙ্গলবার সকালে কুয়ালামপুর ভারডেন্ট হোটেলে এ মতবিনিময় সভার নেতৃত্ব দেন মালয়েশিয়া আ.লীগের যুগ্ম আহ্বায়ক অহীদুর রহমান অহীদ।
মতবিনিময়ে মন্ত্রীকে মালয়েশিয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী নেতাদের কথা শুনেন ও প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
