সিডনিতে ‘মাতৃভাষা রক্ষা’ আন্দোলনের দশম বর্ষপূর্তি
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের ‘বিশ্বজুড়ে মাতৃভাষা রক্ষা’ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এমএলসি মুভমেন্ট’ তাদের দশম বর্ষপূর্তি পালন করেছে।
শনিবার সিডনির কস্তুরী রেস্টুরেন্টে এ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির পরিচালক ও বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি হোসেন মো. মহসিন সভার সঞ্চালনা করেন।
এতে বক্তব্য দেন- সংগঠনটির নির্বাহী পরিচালক এনাম হক, এমএলসি মুভমেন্টের প্রতিষ্ঠতা ও চেয়ারপারসন নির্মল পাল, পরিচালনা পরিষদের সদস্য রতন লাল কুণ্ডু ও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী।
মতবিনিময়ে আরও অংশ নেন- শামসিয়া সোলাইমান, আরিফুর খাদেম, রিয়াদ জামান, অস্ট্রেলিয়ার বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির বিশেষ প্রতিনিধি গোলাম মোস্তফা ও কমিউনিটি ব্যাক্তিত্ব নজরুল ইসলাম।
আলোচকরা মাতৃভাষা বিশেষ করে বাড়িতে বাংলাচর্চা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে মাতৃভাষা রক্ষায় বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে এমএলসি মুভমেন্টের ১০ বছরের প্রচেষ্টাকে ‘মহতি উদ্যোগ’ বলে জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
